দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দরের ঘোষণা হতে পারে শুভেন্দু সরকারের প্রথম বাজেটেই, বড় শিল্প বিনিয়োগের ইঙ্গিত

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:রাজ্য সরকারের শীর্ষ সূত্রের দাবি, বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রী বিভিন্ন জেলার প্রশাসনিক ও অর্থনৈতিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। জেলার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতামত সংগ্রহ করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসাবেই পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মভূমি এবং নিজের জেলা হওয়ায় পূর্ব মেদিনীপুরের উন্নয়ন প্রকল্পগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই প্রশাসনিক মহলের দাবি। নবান্নের একটি সূত্র জানিয়েছে, পূর্ব মেদিনীপুরের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের বিষয়টি বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু জেলার নয়, গোটা দক্ষিণবঙ্গের শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছে সরকার।