📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। গত মাসেই হাই কোর্ট সিবিআই-কে জানায়, আরজি কর হাসপাতালের সেমিনার হল-সহ যে যে জায়গা সিল করার প্রয়োজন, সেগুলি সিল করে দিতে হবে।
আরজি কর-কাণ্ডের পরে প্রথমে ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার। উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরই প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এ অবস্থায় পুনরায় তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।

