📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-ওডিশা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছে নিম্নচাপ। সঙ্গে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্তও। পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় ও ওডিশা হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ত্রিফলা ‘আক্রমণের’ জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

