কেরালায় ১ ব্যক্তির শরীরে মিলল নিপা ভাইরাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেরালার কোঝিকোডের ফেরোকের বাসিন্দা ৪৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে মিলল নিপা ভাইরাসের উপসর্গ। প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পরে ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোঝিকোডের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই টেস্ট করা হয়েছিল। আক্রান্ত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *