📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিজেপি সরকার এলে দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে, ছাব্বিশের ভোটের আগে প্রচারে এমন জিগির তুলেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, রাজ্যে বিজেপি সরকারের আমলে আরও ধুমধাম করে হবে দুর্গাপুজো। শুধু তাই নয়, বাংলায় আরও বাড়বে দুর্গাপুজো।
পুজোর অনুদান নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, “যারা ওই টাকার উপর ভিত্তি করেই পুজোর আয়োজন করেন, তাঁরা অবশ্যই অনুদান পাবেন। কিন্তু যাদের প্রয়োজন নেই, তাঁরা পাবেন না।” মুখ্যমন্ত্রী বলেন, “অনুদান ছাড়া পুজোয় সমস্যা হলে সরকার পাশে থাকবে। যাঁরা টাকার জন্য পুজো করতে পারেন না, তাঁদের পাশে সরকার থাকবে।” একইসঙ্গে তিনি আরও বলেন,“কিন্তু এই সরকারি অর্থের যাঁদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাঁদের দেওয়ারও দরকার নেই।” অর্থাৎ বড় ক্লাবগুলো এবার থেকে যে আর পুজো অনুদান পাবে না তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
কারা পাবেন? কারা একদমই পাবেন না? দুর্গাপুজোর অনুদান নিয়ে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

