এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি! বিধানসভায় সই কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ বালিগঞ্জের তৃণমূল বিধায়ককে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:শোভনদেব জানিয়েছেন, যে কোনও ধরনের তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। তবে যাঁরা এই ঘটনায় অভিযোগ জানিয়েছে, তাঁদেরও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শোভনদেবের কথায়, ‘‘আমি তদন্তে ২০০ শতাংশের বেশি সহযোগিতা করব। তবে যাঁরা এই অভিযোগ করেছেন, তাঁদেরও প্রশ্ন করা দরকার। কারণ, প্রস্তাবে স্বাক্ষরের সময় সকলেই উপস্থিত ছিলেন।’’