📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ট্রমা কেয়ার পরিষেবার বহর নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকাল ১০-৪৫ নাগাদ আচমকাই তিনি স্বাস্থ্যভবনে নবনির্মিত কন্ট্রোল রুম পরিদর্শনে আসেন। সেখান থেকে বেরোনোর সময়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন,‘তারাতলার বিপর্যয় দেখিয়ে দিয়েছে, আমাদের ট্রমা কেয়ার পর্যাপ্ত নয়। এক মিনিটে যাতে ২৫০ জনকে পরিষেবা দেওয়া যায়, সেই রকম ট্রমা কেয়ার বানাতে হবে।’
এক মিনিটে যাতে ২৫০ জনকে পরিষেবা দেওয়া যায়, সেই রকম ট্রমা কেয়ার বানাতে হবে: মুখ্যমন্ত্রী

