আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্বাধীনতা দিবসের পরই নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী মাসের ১৮ তারিখ নদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি কৃষ্ণগঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ১৫ আগস্ট দেশ স্বাধীন হলেও নদিয়ার কয়েকটি এলাকা ১৮ আগস্ট স্বাধীনতা পেয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৮ আগস্ট কৃষ্ণগঞ্জে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *