আর জি করে মৃত্যুর রেশ কাটার আগেই সরকারি হাসপাতালের লিফটে অশান্তি! মাথা ফাটল স্বাস্থ্যকর্মীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর মেডিক্যাল কলেজে লিফটে আটকে মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। এই আবহে শনিবার তেহট্ট মহকুমা হাসপাতালে লিফট ব্যবহার নিয়ে ঝামেলার জেরে হাসপাতালের এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মারধরে ওই কর্মীর মাথা ফেটেছে। অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিলেন বলে অভিযোগ উঠেছে।