দক্ষিণবঙ্গে চলবে গরমের দাপট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। আপাতত আগামী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৫° থেকে ৩৮° ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি। আদ্রতা জনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে বঙ্গজুড়ে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরমের মাত্রা একই থাকবে। বিশেষত পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮° ডিগ্রীর কাছাকাছি লক্ষ্য করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *