আর কোনও আশা নেই! নেপালে হড়পা বানে মৃত শর্মিষ্ঠা? তালিকা প্রকাশ সরকারের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : আর কোনও আশা নেই! নেপালে নিখোঁজ ভারতীয় সরকারি তালিকায় শর্মিষ্ঠা রায় ভৌমিকের। পরিবারের বক্তব্য় শোনার পর তালিকায় থাকা ব্যক্তিকে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় দূতাবাসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নেপাল প্রশাসনের কাছে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা হবে। তখন পরিবারের কাছ থেকে আরও কিছু নথি চাওয়া হতে পারে।নেপালে নিখোঁজ শর্মিষ্ঠা। ২১ অগাস্ট একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমেই একাই নেপালে ঘুরতে যান তিনি। এরপর ২৫ অগাস্ট শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর। পরের দিন অর্থাত্‍ ২৬ অগাস্ট ভয়ংকর হড়পা বানে তছনছ হয়ে যায় নেপাল। তারপর থেকে আর খোঁজ নেই শর্মিষ্ঠার। নিখোঁজ ২১৩ ভারতীয়। তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে নেপাল সরকার। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস তরফে তালিকাটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। তাতে ১৭৮ নম্বরে মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *