আজও বৃষ্টির পূর্বাভাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এখনই ঘূর্ণিঝড় নিয়ে কোনও পূর্বাভাস নেই আবহাওয়া অফিসের। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপ মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার সকালে এটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে অতি প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকবে বঙ্গোপসাগর। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *