
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বিয়ের অনুষ্ঠানে জোড়া খুন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বিহারের ভোজপুর জেলায় মফ্ফসল থানার চাকিয়া গ্রামে এক বিয়েবাড়িতে চড়াও হয় মোটরবাইক আরোহী ছয় দুষ্কৃতী। তারা তিন যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হয় দুই যুবক। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম আরও এক যুবক। পুরোনো কোনও শত্রুতার জেরে খুন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

