
নিজস্ব সংবাদদাতা, Todays Story : সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদার চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে ই-মেল মারফত সাসপেনশনের নির্দেশ আসে। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী।

