মমতাকে রাহুলের ফোন! আসন বাড়ানোর বিল নিয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকের আগে আলোচনা কি স্ট্যালিন-শরদের অবস্থান নিয়ে?

নিজস্ব সংবাদদাতা, Todays Story : আসন পুনর্বিন্যাস বিল পাসের লক্ষ্যে ডাকা সংসদের তিন দিনের অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে উঠেছে। আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হবে। শেষ হবে ৩ ডিসেম্বর। কালীঘাট তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সংক্ষিপ্ত অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের আসন পুনর্বিন্যাস বিল পাসের রণকৌশল মোকাবিলা করতে শুক্রবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গাঁধী। দীর্ঘক্ষণ আলোচনা হয় দু’জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *