সিদ্ধার্থর সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি! আশীর্বাদের সন্ধ্যায় কেমন সেজেছিলেন?

নিজস্ব সংবাদদাতা, Todays Story : আগেই জানা গিয়েছিল, মিমি চক্রবর্তী এবং সিদ্ধার্থ দত্তর আইনি বিয়ে, বাগদানের সন্ধ্যার থিম সাদা এবং সোনালি। সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামায় সেজে মিমির বাড়িতে আসেন সিদ্ধার্থ। এরপর এদিন অভিষেক রায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে মিমি চক্রবর্তীকেও সাদা এবং সোনালি জরিতে কাজ করা পোশাকে দেখা গেল। তবে এই বিশেষ দিনে তিনি লেহেঙ্গা পরেছিলেন নাকি শাড়ি, সেটা ছবি থেকে স্পষ্ট নয়। অভিনেত্রী মাথায় এবং হাতে পান্নার গয়না পরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *