
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বেহালা পশ্চিম মণ্ডল-১-এর উদ্যোগে ১১৮ নম্বর ওয়ার্ডে বার্ধক্য, প্রতিবন্ধী ও বিধবা ভাতার পেনশনভোগীদের জন্য শুরু হলো সহায়তা কেন্দ্র।

শিবশক্তি ক্লাব ও আগরওয়ালা গার্ডেন রোডের সেবাকেন্দ্রে আয়োজিত শিবিরে বিজেপি কার্যকর্তা ও মহিলা মোর্চার সদস্যারা লাইফ সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ফর্ম পূরণে সহযোগিতা করেন।

