‘আমার মতো সাধারণ মানুষের অনুরোধ শুনেছেন দেশবাসী’! সোনা কম কেনার পরামর্শ মানায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব সংবাদদাতা, Todays Story : চলতি বছরের মে মাসে দেশবাসীর উদ্দেশে বেশ কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে সেই পরামর্শ দিয়েছিলেন তিনি। ওই তালিকায় ছিল এক বছর কম সোনা কেনার আর্জি! শনিবার সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী জানান, তাঁর মতো সাধারণ মানুষের আহ্বানে সাড়া দিয়ে ভারতবাসী কম সোনা কিনে অর্থ সঞ্চয় করেছেন। পরামর্শ মানায় দেশবাসীর প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। সেই বিষয়ের উল্লেখ করতে গিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গও টেনে আনেন মোদী। তিনি মনে করেন, ভারতের চরিত্র এখনও একই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *