📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জেলা সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ রেখা তাঁর হিঙ্গলগঞ্জের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে সিসিইউ-তে ভর্তি করানো হয়েছিল রেখাকে। কিন্তু চার ঘণ্টা কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। এর পরেই বিধায়ককে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও হাসপাতালে উপস্থিত বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে।
রেখা পাত্র ভেন্টিলেশনে, শরীরে বিষক্রিয়া! আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক

