‘বাংলা পরিচয় নিয়ে গর্ব করার মতো ছবি সাধক বামাক্ষ্যাপা’, সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

নিজস্ব সংবাদদাতা, Todays Story : সৃজিতের সংযোজন, ‘আর বিশ্বাসের সবচেয়ে বড় অলৌকিকত্ব বোধহয় এখানেই, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা। সব্যসাচী চৌধুরি অভিনয় করেননি। তিনি যেন বামাক্ষ্যাপার জীবনকেই নিজের মধ্যে ধারণ করেছেন। চরিত্রটিকে প্রতিদিন যাপন করেছেন, টেলিভিশনের পর্দায় বছরের পর বছর ধরে তাকে বয়ে নিয়ে চলার অভিজ্ঞতা, প্রতিটি দৃশ্যের প্রতিটি ফ্রেমে, প্রতিটি অভিব্যক্তিতে অনুরণিত হয়েছে। তাঁকে দেখে মনে হয়, তিনি চরিত্রটিকে শুধু যাপন করছেন না তার দ্বারা যেন আচ্ছন্ন ও অধিকারপ্রাপ্ত। শুধু তিনিই নন। সায়ন্তন ঘোষাল, সৌমিক হালদার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঋতম সেন, অনিন্দ্য রায়, শুভজিৎ সিংহ, রুমেলা চক্রবর্তী, মহম্মদ আলি, প্রসেনজিৎ দে, মৃদুল বৈদ্য, শাশ্বতী কর্মকার, সুমিতা সাহা, সৌম্যব্রত রক্ষিত, অভিষেক ডাগা—প্রযুক্তিগত ও সৃজনশীল বিভাগের প্রত্যেকের অবদান এই ছবিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *