
নিজস্ব সংবাদদাতা, Todays Story : রক্ষণাবেক্ষণের কাজের জন্য পর পর পাঁচ রবিবার দিনের একটা দীর্ঘ সময় ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) ভাঙাপথে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী রবিবার ২২ নভেম্বরও সেই কাজ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানান, খারাপ আবহাওয়া এবং পূর্বাভাসের কথা মাথায় রেখে ওই দিন রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত রাখা হচ্ছে। অর্থাৎ, নির্ধারিত সূচি মেনেই এই রবিবার মেট্রো চলবে।

