
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ২০১৯-এর অগস্টে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে লাদাখ। তার পরে শনিবার প্রথম ভোট হচ্ছে লাদাখে। একই সঙ্গে হচ্ছে পুরসভা ও পঞ্চায়েত ভোট। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে আজ সরকারি ছুটি ঘোষণা করেছে লাদাখ প্রশাসন।

