
নিজস্ব সংবাদদাতা, Todays Story : জোকা নারায়ণী ষ্টুডিও-তে ওই দুর্ঘটনা ঘটে। হরিদেবপুর থানা এলাকার ঘটনা। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭টার সময় একটি রিয়েলিটি শো-এর শেড তৈরির কাজ চলছিল। সেই সময় কাজ করছিলেন চন্দ্রকান্ত। তিনি একটি ফ্লেক্স লাগাচ্ছিলেন, সেইসময় এই ঘটনা ঘটে।টলিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল এক টেকনিশিয়ানের। জানা গিয়েছে, একটি রিয়্যালিটি শো-এর সেটে কাজ করছিলেন তিনি, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতের নাম চন্দ্রকান্ত। তিনি ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।

