📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan) স্থলভাগে প্রবেশের আগেই শক্তি খুইয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, বঙ্গে তার রেশ কাটবে না সহজে। আজ, শনিবার দিনভর উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর( Weather West Bengal)। বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা বিপুল পরিমাণে জলীয় বাষ্প ও বৃষ্টিবাহী মেঘের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে (South Bengal heavy rain alert Akvan)। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ বৃষ্টি হতে পারে।
কেটেও কাটছে না ‘আকভানে’র রেশ! আকাশ মেঘলা, আজও দিনভর ভিজবে বাংলা, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

