
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan) স্থলভাগে প্রবেশের আগেই শক্তি খুইয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, বঙ্গে তার রেশ কাটবে না সহজে। আজ, শনিবার দিনভর উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর( Weather West Bengal)। বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা বিপুল পরিমাণে জলীয় বাষ্প ও বৃষ্টিবাহী মেঘের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে (South Bengal heavy rain alert Akvan)। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ বৃষ্টি হতে পারে।

