📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মণিপুরের উখরুল জেলায় দু’টি গাড়িতে এলোপাথাড়ি গুলি ছুড়ল জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু চার জনের। পুলিশ জানিয়েওছে, শুক্রবার ইম্ফল-উখরুল রোডে নিউ হেভেন এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই মহিলা ও দুই পুরুষের। তাঁদের মধ্যে মা ও ছেলেও রয়েছেন। তাঁদের নাম কাপাংখুই আরএস এবং হাওলেইলা আরএস। তাঁরা সাংশাক গ্রামের বসিন্দা। মৃত অন্য দু’জনের নাম খানমিলা কেইশিং এবং অগস্ট নালুং। তাঁরা তাসার গ্রামের বাসিন্দা। একটি গাড়ি ছিল সুইফট, অন্যটি বোলেরো পিকআপ। গাড়ি দু’টি ইম্ফল যাচ্ছিল। যাত্রীদের গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় ইম্ফল-উখরুল রোড দিয়ে চলাচলকারী যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মণিপুরে যাত্রীদের গাড়িতে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

