লিটারে ৫ টাকা পর্যন্ত দামি হচ্ছে দুধ! আমুল ও মাদার ডেয়ারির নতুন তালিকা দেখে নিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ভোজনরসিক বাঙালির সকালের চা হোক বা বাচ্চার গ্লাসের দুধ— সব কিছুতেই এবার বাড়তি খরচ। আগামীকাল, ১৪ মে থেকে একযোগে দাম বাড়ছে দেশের দুই প্রধান দুধ সরবরাহকারী সংস্থা Amul এবং Mother Dairy-র। পশুখাদ্য ও পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা দুটি।

📍 ​🥛 Amul-এর নতুন রেট চার্ট (লিটার প্রতি):
​Amul Gold: ২ টাকা বেড়ে এখন ৭০ টাকা।
​Amul Taaza: ২ টাকা বেড়ে এখন ৫৭ টাকা।
​গরু ও মোষের দুধের আধ লিটারের প্যাকেটে বেড়েছে ১ টাকা।

📍 ​🥛 Mother Dairy-র নতুন রেট চার্ট:
​মোষের দুধ: এক ধাক্কায় ৫ টাকা বেড়ে ১ লিটার এখন ৮০ টাকা! (আধ লিটারে বেড়েছে ৪ টাকা)।
​ফুল ক্রিম মিল্ক: ১ লিটারে ৩ টাকা এবং আধ লিটারে ২ টাকা দাম বেড়েছে।

​টোনড ও ডবল টোনড দুধের দামও আনুপাতিক হারে বাড়ছে।
​কেন এই মূল্যবৃদ্ধি?

সংস্থাগুলির দাবি, দুধ উৎপাদন, প্যাকেজিং এবং গোয়ালাদের থেকে দুধ সংগ্রহের খরচ একলাফে অনেকটা বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *