📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার চোলাই মদ, বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। পিংলার তিন নম্বর ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুষ্পেন্দু দের বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পিংলা থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে ২ দিনের পুলিশি হেফাজত হয়েছে।
বাড়ি থেকে উদ্ধার চোলাই মদ, গ্রেপ্তার পিংলার তৃণমূল নেতা

