📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আমেরিকায় পড়তে গিয়ে নিখোঁজ এক ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, সৃজা রেড্ডি নামে বছর ২৩-এর ওই পড়ুয়া তেলঙ্গানার নলগোণ্ডার সাবদুল্লাপুরম গ্রামের বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকার বস্টনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সৃজাকে শেষবার ২ নভেম্বর দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। পড়ুয়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে বস্টনের পুলিশ।
আমেরিকায় পড়তে গিয়ে নিখোঁজ ভারতীয় পড়ুয়া

