
নিজস্ব সংবাদদাতা, Todays Story : “অভিষেকের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) হায়ার করা লোক আছে। তারা মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর রাখছে।” চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বলেও দাবি পরিবহনমন্ত্রীর। অর্জুন সিং বলেন, “১৮০ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। অভিষেকের দ্বারা হায়ার করা লোক আছে। তারা মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর রাখছে। মুখ্যমন্ত্রীর মুভমেন্ট…কোথায় যাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা…কোন কোন জায়গায় যাচ্ছেন, কোন কোন জায়গা থেকে বেরোলেন…সবটাই ওদের স্পাইগিরি, মানে ক্ষতি করার জন্য এটা করা হচ্ছে। অভিষেক করাচ্ছে। আমার মনে হচ্ছে অভিষেককে ইমিডিয়েট গারদে ঢুকিয়ে দেওয়া দরকার।”

