
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ নিয়ে দায়ের হওয়া মামলায় নয়া নির্দেশ। শুক্রবারের শুনানিতে রাউস অ্যাভিনিউ আদালত অভিযোগকারীকে অতিরিক্ত নথি দাখিল করার অনুমতি দিয়েছে। সেশনস কোর্টের নির্দেশনায় আদালতটি অভিযোগটি পুনরায় শুনছে। অভিযোগে বলা হয়েছে যে, সনিয়া গান্ধী ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ১৮ নভেম্বর।

