তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট

নিজস্ব সংবাদদাতা, Todays Story : দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকার বান্ডিল। তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি। মিলল কোটি টাকার হদিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে জেরা করে টাকার হদিশ পাওয়া বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পুলিশের জেরায় অভিষেকের আপ্তসহায়ক সুমিতের দেওয়া তথ্যের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানা তরফে তল্লাশি চালানো হয় সরিষার তৃণমূলের ওই পার্টি অফিসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *