বিষ্ণোই গ্যাংয়ের ‘টার্গেট’ এবার আয়ুষ্মান খুরানা, ‘কোটি টাকা না দিলেই খুন!’, এল বিস্ফোরক অডিও ক্লিপ

নিজস্ব প্রতিনিধি, Todays Story :এ যেন ঠিক নয়ের দশকের মায়ানগরী। যখন অন্ধকার জগতের ডন-গ্যাংস্টারদের দাপটে কাঁপত গোটা মুম্বই। বিগত কয়েক বছরে কখনও সলমন খান, রণবীর সিং, আবার কখনও বা রোহিত শেট্টিদের উপর হামলা চালিয়ে সেই অভিশপ্ত পর্বের স্মৃতি উসকে দিয়েছে বিষ্ণোই গ্যাং। সম্প্রতি টাইগার শ্রফের উপর হামলা চালিয়ে ফের চর্চায় বিষ্ণোইরা। পুলিশি তদন্তে এহেন বিস্ফোরক তথ্যও মিলেছে যে, আমির খান, রণবীর কাপুর, সঞ্জয় দত্তরাও ছিলেন নিষিদ্ধ এই গোষ্ঠীর টার্গেটে। এবার খবর, এক অডিও বার্তায় হুমকি পেলেন আয়ুষ্মান খুরানাতদন্তকারীরা অডিও ক্লিপের ওই কণ্ঠস্বরের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখছেন। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ইতিমধ্যেই পুলিশের রেকর্ডে রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *