
নিজস্ব সংবাদদাতা, Todays Story : এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে ভাঙার পরই বিদনয়ন মান চলতি বছরের গোড়ার দিকে আর্থিক জালিয়াতির অভিযোগ আনেন পলাশ মুচ্ছলের বিরুদ্ধে। জানুয়ারি মাসে জানান, তিনি পলাশের ছবি নাজারিয়ার জন্য বিনিয়োগ করেছিলেন, আর সেই বাবদ তাঁর ৪০ লাখ টাকা চোট গিয়েছে তাঁর।
কিন্তু পলাশ কেন তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছিলেন? স্মৃতি এবং পলাশের বিয়ে ভাঙার পর বিদনয়ন সংবাদমাধ্যমের কাছে বলেন, তিনি নাকি মিউজিক কম্পোজারকে হাতেনাতে ধরেছেন অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময়। তাঁকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা মেরেছেন। এই দাবি করার পরই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।

