
নিজস্ব সংবাদদাতা, Todays Story : আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রকে বিঁধে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তাদের কর্মসূচির পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে বিজেপি। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মিছিল করছেন বিজেপির শীর্ষনেতারা। সোমবার সেই মিছিলে যোগ দিতেই কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

