
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ১ নভেম্বর, রবিবার সকাল থেকে আংশিক ভাবে বন্ধ থাকবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এ দিন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ন’ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পরিষেবা স্বাভাবিক থাকবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। উল্লেখ্য, রবিবার শহর কলকাতায় মেট্রো চলাচল শুরু হয় সকাল ৯টা থেকে।

