রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’র সমাবেশ


নিজস্ব সংবাদদাতা,Todays Story : আজ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ রয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। সভায় উপস্থিত থাকবেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার থেকেই কর্মী-সমর্থকেরা ভিড় করতে শুরু করেছেন দিল্লিতে। আজ সমাবেশ শুরুর আগে মিন্টো রোড-কনট প্লেসের সংযোগস্থল থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটি মিছিলের পরিকল্পনা রয়েছে ‘ইন্ডিয়া’র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *