
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কলকাতার চোরবাগান কাণ্ডের পরে সচেতন রাজ্য সরকার। আসন্ন কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সেই নিয়ে বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস, জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন। মূল উদ্দেশ্য হলো, উৎসবের দিনে যাতে কোনও দুর্ঘটনা বা অব্যবস্থা না ঘটে তা নিশ্চিত করা।

