
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ধীরে ধীরে বাড়ছে আলিপুরদুয়ার জেলার সংকোশ নদীর জলস্তর। যদিও এখনও বিপদসীমার নিচেই রয়েছে নদীর জল। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১ ফুট জলস্তর বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন।শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সংকোশ নদীর জলস্তর অনেকটাই কম ছিল। কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে জল বাড়তে শুরু করে। নদীর জলস্তর বৃদ্ধির খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বাসিন্দাদের ভিড় জমতে শুরু করে সংকোশ নদীর সেতুতে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বৃহস্পতিবার রাতেই নদী সংলগ্ন নিউল্যান্ডস, ভলকা-১, ভলকা-২ এবং চেংমারী—এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বন্যা ত্রাণ শিবিরে। বৃহস্পতিবার রাত থেকেই এলাকায় উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক ও পুলিশ সুপার।

