
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি আটটি নেক্সট জেনারেশন করভেট তৈরির জন্য ৪০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলি তৈরি করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড। প্রতিরক্ষা ক্ষেত্রে এই প্রকল্পকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

