অভিজাত সাউথ সিটি আবাসনে ভয়াবহ আগুন!

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঘটনাস্থলে লড়েছে দমকলের ৭ ইঞ্জিনএকদিকে নিম্নচাপের কারণে সকাল থেকে বৃষ্টি শহরে। তার মাঝেই অগ্নিকাণ্ডের আতঙ্ক। শুক্রবার সকালে আচমকা শহরের অভিজাত আবাসনের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়ায় ওই আবাসন এবং সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।জানা গিয়েছে, শুক্রবার সকালে সাউথ সিটি কমপ্লেক্সে, ওই শপিং মলের অনতিদূরে কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারের একটি আবাসনের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল আটটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন উপস্থিত হয়। চলছে আগুন নেভানোর কাজ। তবে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আগুন বলেই জানিয়েছে দমকল বাহিনী। পকেট ফায়ার গুলিতে আগুন আছে কিনা তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। দমকল সূত্রে খবর, বিদ্যুতের গোলযোগের কারণে অর্থাৎ শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এলাকা ঘিরে রেখেছে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *