আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা

নিজস্ব সংবাদদাতা, Todays Story: উৎসবের আবহে আকাশ ছুঁল বিমানভাড়া (Flight Ticket Price)। ছট, দীপাবলি (Diwali 2026) , কালীপুজো (Kali Puja 2026) উপলক্ষ্য়ে ঘরে ফেরার আবহে দুরন্ত লাফ দিয়েছে ফ্লাইট ফেয়ার। পরিস্থিতি এতটাই খারাপ যে, ১১,০০০ টাকার টিকিট এখন ৭৮,০০০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে যাত্রীদের। তবে শুধু দিল্লি-কলকাতা নয়, অন্য রুটের বিমানভাড়াও লাফিয়ে বেড়েছে।৭ গুণ দাম বেড়েছে টিকিটেরতথ্য় বলছে, বর্তমানে ২-৭ গুণ ভাড়া বেড়েছে টিকিটের । তাই যারা দীপাবলি উপলক্ষ্যে ঘরে ফিরতে চাইছেন, তাদের টিকিটের মূল্য এখন আকাশ ছুঁয়েছে। দিল্লি মমুম্বই বেঙ্গালুরু, কলকাতাগামী সব জায়গায় ট্রেন ,বাস, বিমানের ভাড়া খুবই বেড়েছে। তবে এর মধ্য়ে বিমান টিকিটের দাম মাত্রা ছাড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *