রাতভর রুদ্ধশ্বাস নাটক, স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পণবন্দি সন্তানকেও হত্যা, শেষে পুলিশের এনকাউন্টারে খতম যুবক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পুলিশ বাড়ি ঘিরে ফেললে তিন সন্তানকে ওই ঘরে পণবন্দি করে অরবিন্দ। সকলকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পুলিশের তরফে আত্মসমর্পণ করতে বলা হলেও, পাল্টা হুমকি-হুঁশিয়ারি দিতে থাকে অরবিন্দ। নয় নয় করে প্রায় ৮-৯ ঘণ্টা ধরে টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত গভীর রাতে ঘরের মধ্যে নিজেক ছেলেকে গুলি করে অরবিন্দ।

ঘরের মধ্যে গুলির শব্দ শুনে পাল্টা অরবিন্দকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাকে এবং তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দু’জনেরই। ওই ঘর থেকে অরবিন্দের অন্য দুই স্তানকে জীবিত উদ্ধার করতে সফল হয় পুলিশ। এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ। পৌঁছেছে ফরেন্সিক দল। সেখান থেকে নুনা সংগ্রহের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *