📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:তাহলে কি পরকীয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট? ছবি দেখে তেমনটা মনে হলেও বাস্তবে তা নয়। এই ছবিটি আসলে এআই নির্মিত। নেটিজেনরাই তা ধরিয়ে দিয়েছেন। ওই ছবিতে নাতালির হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে। ট্রাম্পের কানের ক্ষতটি দেখা যাচ্ছে না। ফলে একথা নিশ্চিত করে বলাই যায়, এআই দিয়ে মার্কিন প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা হয়েছে। নাতালিকে একাধিকবার অবশ্য ট্রাম্পের সঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছে। কিন্তু চুমু খাওয়ার মতো ঘটনা প্রকাশ্যে ঘটেনি। তাই সম্পর্ক ভাঙার গুঞ্জনও স্রেফ গুজব বলেই উড়িয়ে দেওয়া যায়।
সুন্দরী অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট, পরকীয়ায় মজে ট্রাম্প? ভাইরাল ছবিতে তুঙ্গে জল্পনা

