উচ্চশিক্ষা দপ্তর দেখছে…’, লক্ষ্মীবারে বিধানসভার বিশেষ অধিবেশনে আসছে নয়া বিল, কী জানালেন শুভেন্দু?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত সোমবার মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনই তিনি ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ বিল আসতে চলেছে বলেই জানান। বুধবার গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রা শেষে মঞ্চে দাঁড়িয়ে ফের বিশেষ অধিবেশনের কথা বলেন। তিনি জানান, ইতিমধ্যে নতুন বিলটি মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে। রাজ্যপালের কাছেও পাঠানো হয়েছে বিলটি। এবার বৃহস্পতিবার বিলটি বিধানসভায় পেশ করার অপেক্ষামাত্র। এদিনের মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির শিক্ষাক্ষেত্র থেকে দেশবিরোধীদের উৎখাতের ডাক দেন তিনি। এই মর্মেই তিনি জানান, যা করার তা উচ্চশিক্ষা দপ্তর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *