
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দুর্গাপুজোর ভিআইপি পাস নিয়ে দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগে বুধবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। সেখান থেকে বেরনোর পরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্দ্রনীলের গ্রেপ্তারির পরেই তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ঠিক সময়ে বড় জায়গাতেও হাত পড়বে।

