📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতিটি সরকারি হাসপাতালের প্রতিটি বিভাগের আলাদা আলাদা চিকিৎসকদের জন্য সপ্তাহে একদিন ‘অ্যাডমিশন ডে’ নির্দিষ্ট করা থাকে। ওইদিন সংশ্লিষ্ট বিভাগে যে সমস্ত রোগী ভর্তি হন তা কোনও একজনের আন্ডারে। নয়া নিয়ম অনুযায়ী যেদিন যে চিকিৎসকের অ্যাডমিশন ডে থাকবে তার পরবর্তী ৭২ ঘন্টা তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস রুলস-এর ২০০৬ এর অধীনে কোনও চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি রয়েছে। কিন্তু এবার এই নয়া নির্দেশিকা কার্যকর হবে। অর্থাৎ, আগে প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি পাওয়া চিকিৎসকরাও এই বিধিনিষেধের আওতায় পড়বেন।
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!

