দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সঙ্গে বেশ কয়েকটি জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এ ছাড়াও, বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *