‘সাতচল্লিশে মোদি থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারত না’, মন্তব্য যোগীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এদিন ছিল বিভাজন বিভীষিকা দিবস। এদিন সেই প্রসঙ্গেই যোদি দেশভাগ ও তার পরবর্তী ভয়ংকর ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ”দেশভাগের সত্যিকারের দায় কংগ্রেসের।” এরপরই তাঁকে বলতে শোনা যায়, ”স্বাধীনতার সময় নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হতেন, তবে কেউই ভারতের বিন্দুমাত্র ক্ষতি করতে পারত না।” পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের কথাও বলেন তিনি। যোগীর কথায়, ”সেই সময় যদি সর্দার বল্লভভাই প্যাটেলের মতো কেউ প্রধানমন্ত্রী হতেন, তবে কেউই ভারতকে খণ্ড-বিখণ্ড করতে পারত না। কংগ্রেসের সদস্যদের কাপুরুষতার জন্য দেশকে চড়া মূল্য দিতে হয়েছিল— এমন চরিত্র আপনারা সিএএ বিরোধী আন্দোলনের সময়ও লক্ষ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *