ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘এদের কী করতে হয় আমি জানি’

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: “চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয় আমি জানি।” ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই রুটে ১৪ হাজার লোক নিয়ে তিরঙ্গা যাত্রার ঘোষণাও করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “শুক্রবার দিন, বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না…শুক্রবার সব ছাড় আছে। ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি। মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনও সম্পর্ক নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না, শুক্রবার…শুক্রবার তো ওরা একটু করবে। তাই, আজ সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি…আজ ৭ হাজার লোক জড়ো করেছিল…১৪ হাজার লোককে নিয়ে তিরঙ্গা যাত্রা করবে ওই রাস্তায়। আমি উত্তরবঙ্গে থাকব। উত্তর কলকাতায় তমোঘ্ন ঘোষ, তাপস রায়, রীতেশ তিওয়ারিদের নেতৃত্বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *